শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত
নেসকো অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

নেসকো অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাটে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-প্রেইড মিটার স্থাপন না করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর দপ্তর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকেরা।

 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের নেসকো অফিসের সামনে গ্রাহকরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

 

এ সময় জনস্বার্থ উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বনগ্রামের সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন তারা।

 

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে নেসকো অফিসের প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ।

 

প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে বলে জানায় গ্রাহকেরা।

 

ঘটনা স্থলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী গিয়ে গ্রাহকদের বিক্ষোভ থামানোর চেষ্টা করে।

 

এরপর লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান বিক্ষোভরত জনতাদের সামনে মাইকে ঘোষণা করেন হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone