শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
রহস্যজনক ভাবে সাধু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রহস্যজনক ভাবে সাধু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার সদরের মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ গ্রামের মৃত্য নিজাম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম সাধু (৫৫) কে রহস্যজনক ভাবে একটি ফাঁকা জমিতে মৃত্য দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের মুখে ফেনা ছিলো।

 

বুধবার দুপুরের পর মরদেহটি উদ্ধার করে লালমসনিরহাট সদর থানার পুলিশ। তারা প্রাথমিক ময়না তদন্ত শেষে লাশটি পোষ্ট মডেম করতে হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

 

গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম সাধু স্থানীয় ভারালদা বাজারে নৈশ্যপ্রহরীর কাজ করতো।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আল জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে সাধুর মরদেহ দেখে গ্রামবাসী ও প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ময়না তদন্ত শেষে লাশ পোষ্ট মডেম করতে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের মুখে ফেনা ছিল। ধারণা করা হচ্ছে কেউ তাকে বিষ খাইয়ে মেরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সঠিক রহস্য জানা যাবে।

 

তিনি আরও জানান, মৃতের মুখে ফেনা ছিল। ধারণা করা হচ্ছে, বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন অথবা কেউ মুখে বিষ ঠেলে দিয়ে তাকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে গেছে।

 

এটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান অফিসার ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone