শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
লালমনিরহাটে সহকারী প্রধান শিক্ষক হেমন্ত কুমার বর্মন (রনজিত) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে সহকারী প্রধান শিক্ষক হেমন্ত কুমার বর্মন (রনজিত) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব হেমন্ত কুমার বর্মন (রনজিত) স্যার এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ মে) দুপুর ১২টায় লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয় হলরুমে কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোকুন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন রিপন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল, কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম খাঁন, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান লিটন। আমন্ত্রিত অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুর রহমান। বক্তব্য রাখেন কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) হেমন্ত কুমার বর্মন প্রমুখ। এ সময় লোহাখুচি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন দুদুসহ কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) জনাব হেমন্ত কুমার বর্মন (রনজিত)কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone