শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সমতার জয়গান, নারীর বিজয়গাঁথা উচ্চারিত হোক প্রতিটি পরিসরে শীর্ষক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারীদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আরও সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে আলোচনা সভা, আত্মকথোন শেয়ারিং ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ মার্চ) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে একশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রাক্তণ মহিলা কাউন্সিলর সুজাতা বেগম। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান, প্রোগাম অফিসার এস.এম মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তাদের আলোচনায় এ দিনটি স্মরণ করিয়ে দেয় যে নারীদের সংগ্রাম, শক্তি এবং অবদান পুরো বিশ্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু একদিনের উদযাপন নয় বরং সমাজের প্রতিটি স্তরে নারীদের অবস্থান উন্নত করার জন্য আমাদের সকলের দায়িত্ব এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে নারীদের অধিকার, স্বতন্ত্রতা এবং সমতার প্রতি সম্মান জানাতে আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone