শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের থানা পাড়াস্থ লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাওন হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, লালমনিরহাট ডেইরী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এফএ (এআই) মোঃ সামসুজ্জামান বসুনিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone