শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আগামী ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বর সংলগ্ন হামার বাড়ীস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone