লালমনিরহাটে আগামী ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বর সংলগ্ন হামার বাড়ীস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.