শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রতারণা মামলায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগের নেতা সেলিম হায়দার গ্রেফতার

প্রতারণা মামলায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগের নেতা সেলিম হায়দার গ্রেফতার

রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম হায়দার (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম হায়দার ওই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

 

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, রাজধানী ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone