শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রেসক্লাব লালমনিরহাটের নতুন সদস্যগণের চুড়ান্ত নামের তালিকা প্রকাশিত

প্রেসক্লাব লালমনিরহাটের নতুন সদস্যগণের চুড়ান্ত নামের তালিকা প্রকাশিত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব লালমনিরহাটের নতুন সদস্যগণের চুড়ান্ত নামের তালিকা প্রকাশিত হয়েছে। নতুন সদস্য পদে দৈনিক দেশবাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদসহ ২২জন নতুন সদস্যগণের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হয়।

 

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে প্রেসক্লাব লালমনিরহাটের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব মোঃ লিয়াকত আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, এতদ্বারা প্রেসক্লাব লালমনিরহাট এর সকল সদস্যগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ১৮/০২/২০২৪ ও ০২/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নিম্নবর্ণিত ২২জন সংবাদকর্মীকে প্রেসক্লাব লালমনিরহাট এর সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়। নিম্নে তাহাদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করা হইল। উল্লেখ্য যে, তালিকাটি জ্যেষ্ঠতার ভিত্তিতে করা হয় নাই।

 

নতুন সদস্যরা হলেন- মাইটিভি, ডেইলি অবজারভার মাহফুজ সাজু, সময় টিভি জে আই সমাপ্ত, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ আশরাফুল হক, দৈনিক খোলা কাগজ আজিজুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ জিন্নাতুল ইসলাম, দৈনিক কালবেলা এস কে শাহেদ, দৈনিক সোনালী বার্তা এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক আজকের বসুন্ধরা মিজানুর রহমান, দৈনিক বনিক বার্তা মোয়াজ্জেম হোসেন, দৈনিক দেশবাংলা মাসুদ রানা রাশেদ, দৈনিক বাংলা শাহজাহান সাজু, দৈনিক সংবাদ মনিরুজ্জামান সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশ আরিফুল রশিদ, এশিয়ান টিভি, দৈঃ বাংলা বাজার পত্রিকা আশরাফুল ইসলাম দুলাল, সাপ্তাহিক আলোর মনি হেলাল হোসেন কবির, দৈনিক আমাদের কণ্ঠ জহির মাহমুদ, দৈনিক সকালের সময় জামাল বাদশা, ডেইলী বাংলাদেশ আপডেট এ কে এম মাহমুদুল হাসান, দৈনিক লাখো কন্ঠ আব্দুর রাজ্জাক, দৈনিক মাতৃভূমির খবর শহিদ বাদশা, দৈনিক বাংলাদেশের আলো সজীব আলম কৌশিক, দৈনিক আমাদের মাতৃভূমি রাসেল হক।

 

এদিকে ঐতিহ্যবাহী এ সংগঠনে দীর্ঘদিন পর প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সদস্য পদে মনোনীত করায় লালমনিরহাটের সকল সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

প্রসঙ্গত, প্রেসক্লাব লালমনিরহাট ১৯৮৪ইং খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। যাঁর অবস্থান লালমনিরহাট জেলা শহরের বি ডি আর রোডস্থ আলোরুপা মোড়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone