শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান!

পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান!

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাঁর স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র জমা দেন মোঃ মতিয়ার রহমান।

 

মোঃ মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮, লালমনিরহাট-০৩ (সদর) আসন থেকে এবারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

 

সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

চিঠিতে বলা হয়, মোঃ মতিয়ার রহমানের পদত্যাগপত্র ২৭ নভেম্বর তারিখে সরকার কর্তৃক গৃহীত হয়েছে। উক্ত পদটি সরকার শূন্য ঘোষণা করেন। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হলো।

 

চিঠিটি লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। এছাড়া অনুলিপি দেয়া হয় লালমনিরহাট জেলা প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone