শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী
মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ২০২৩ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ মে) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ বুলবুল আহমেদ। মালিক পক্ষের প্রতিনিধি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এস. এ হামিদ বাবু, লালমনিরহাট ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক। শ্রমিক পক্ষের প্রতিনিধি লালমনিরহাট বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম, লালমনিরহাট ট্রাক ও ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন সভাপতি বাবু পুলিন চন্দ্র রায় ও অন্যান্য শ্রমিক ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ। এ সময় জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম টিটুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে লালমনিরহাট জেলা শহরের মোগলাহাট গেট হতে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে মিলিত হয়।

 

এ সময় প্রায় ৩হাজার শ্রমিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে ও মহান মে দিবসের বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

 

অপরদিকে বিএনপির নেতৃত্বে মহান মে দিবসে একটি বর্ণাঢ্য র‌্যালি করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone