শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ-কমিটির সদস্য সচিব জাবেদ হোসেন বক্কর-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন প্রমুখ।

 

খেলায় বিভিন্ন ক্লাব অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলা ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone