শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড-এর সিএসআর কর্মসূচির আওতায় দেশের শীতার্ত দরিদ্র ও অসহায় জনগণের মাঝে শীত ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ব্যবস্থাপনায় এ কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার সিনিয়র অফিসার মোঃ খাইরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। এতে সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী। বক্তব্য রাখেন দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, তরুণ ছাত্রনেতা মোনজের চৌধুরীসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, শতাধিক জনগণের মাঝে কম্বল এবং মশারী বিতরণ করা হয়।

 

এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুনগামারী, উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম সদরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone