শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ জামান বিলাশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনা, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, আলহাজ্ব সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone