শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রামে শুরু হওয়া ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

 

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের কান্নায় ভারি হয়ে আখেরি মোনাজাত সম্পন্ন হয়।

 

তীব্র ঠান্ডার মধ্যে এতে বিভিন্ন জেলা থেকে আগত ও ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিশিষ্ট ইসলামী বক্তারা অংশ নেন।

 

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ফজর থেকে ধরলা নদীর তীরে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।

 

মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনা, মহামারী থেকে পরিত্রাণ ও আসন্ন বিশ্ব ইজতেমার সফলতা কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা বোরহান উদ্দিন। নদীর তীরে বালু ভর্তি এলাকায় বিশাল তাবু টাঙ্গিয়ে ইজতেমার জায়গা করা হয়। দূর দুরান্ত থেকে আগত মুসল্লীরা কাথা-কম্বল নিয়ে এতে অবস্থান নেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

 

স্থানীয় মুরুব্বীরা জানান, দীর্ঘ ২৪বছর পর পাটগ্রাম পৌর এলাকায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।
তারপর থেকে প্রতিবছর লালমনিরহাট সদরেই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হতো বলে জানা গেছে।

 

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা সফল করতে উপজেলা প্রশাসন সবরকম সহযোগিতা করেছে। শান্তি শৃঙ্খলায় সফল ভাবে শেষ করতে পারছি সেজন্য শুকরিয়া আদায় করছি।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আখেরী মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone