শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

শেখ ফজলল করিম–কবি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ‘স্বর্গ ও নরক’ শীর্ষক কবিতাখানি লিখে যিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন তিনি লালমনিরহাট জেলার কাকিনার কবি শেখ ফজলল করিম। নীতিবাদী সাহিত্যসাধক কবি শেখ ফজলল করিমের জন্ম ১৮৮৩ সালের ১৪ এপ্রিল কালীগঞ্জের কাকিনা গ্রামে। তাঁর মাতার নাম কোকিলা বিবি। পিতামহ জসমত উল্লাহ সরদার ছিলেন জমিদার শম্ভুরঞ্জন রায় চৌধুরীর একজন বিশ্বস্থ কর্মচারী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শেখ ফজলল করিম দ্বিতীয় ছিলেন। বিভিন্ন কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি অগ্রসর হতে পারেননি। মাইনর পাশের পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। তাঁর সম্পাদনায় ১৯০৮ সালে কাকিনা থেকে প্রকাশিত হয় ‘বাসনা’ নামে একটি মাসিক পত্রিকা। তৎকালে এ পত্রিকা ভূয়সী সুনাম অর্জন করেছিল। অতঃপর ১৯৩০ সালে শিশুদের জন্য ‘জমজম’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা শুরু করেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে– তৃষ্ণা, মান সিংহ, এসবাত-ইস-ছামী বা ছামী তত্ত্ব, পরিত্রাণ, ভগ্নবীণা, লাইলী মজনু, মহর্ষি এমাম রব্বানী মোজাদ্দেদ আলফেসানী (রহঃ), আফগানিস্থানের ইতিহাস, পথ ও পাথেয়, চিন্তার চাষ, বিবি রহিমা, রাজর্ষী এবরাহিম, বিবি খাদিজা, বিবি ফাতেমাসহ আরও অনেক গ্রন্থ। সমসাময়িক কালের মুসলিম কবি-সাহিত্যিকগণের মধ্যে তাঁর অবস্থান ছিল প্রথম সারিতে। ১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর মধ্য রাতে কাকিনায় নিজ বড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়ির সম্মূখে তাকে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone