শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালন কালে লালমনিরহাট জেলায় ৫ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, চায়ের দাওয়াত দিয়ে কথিত মামলায় সাংবাদিক অনুকে গ্রেফতারের প্রতিবাদ ও পাটগ্রামে ৯ সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটের সামনে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসেন সুমন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মিলন পাটোয়ারী, সভাপতি মোঃ ইউনুস আলী, সহসভাপতি সাইফুল ইসলাম সবুজ, রকিবুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত, পাটগ্রামের সাংবাদিক আব্দুল মান্নান, এবি সিদ্দিক, কালীগঞ্জের হাসমত উল্লাহ, জেসমুন শুভ প্রমুখ। এ সময় জেলা, উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, মানববন্ধনে আগামী ২০ আগস্টের মধ্যে ৫ সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার, অনুর মিথ্যা মামলা প্রত্যাহার ও পাটগ্রামের ৯ সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।

 

ঐ কর্মসূচির পরও কার্যকর প্রদক্ষেপ গৃহীত না হলে আগামী ২৫ আগস্ট রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone