শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
হাফেজ রাব্বী অপহরণ; দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হাফেজ রাব্বী অপহরণ; দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বীকে অপহরণের দায়ে রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব।

 

বুধবার (৩ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে ওই দুই মাদ্রাসা শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী একই গ্রামের আব্দুল রসিদের পুত্র হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী (১২)। রাব্বীর পরিবারকে না জানিয়ে তাবলীগ জামাতের কথা বলে গোপনে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোহাগের বাজার এলাকায় নিয়ে যায় ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম। গত ৭ জুলাই তার পরিবারকে খবর দেয়া হয় রাব্বিতুল ইসলাম রাব্বী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।

 

কিন্তু রাব্বীর পিতা আব্দুল রসিদের দাবী, নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক তৈরী করেছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম। তার দাবী রাব্বীকে ভিন্ন কোনো কারণে তাকে অপহরণ করে গুম বা পাচার করা হয়েছে।

 

এ ঘটনায় ১৭ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করে রাব্বীর বাবা আব্দুর রসিদ। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিলেও ওই মামলা তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম আসামীদের গ্রেফতারে নাটকীয়তা শুরু করেন। পরে রাব্বীর পরিবার র‍্যাবের সহযোগিতা কামনা করেন। কয়েক দিন চেষ্টার পর র‍্যাবের একটি দল অভিযুক্ত ওই দুই শিক্ষককে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, বুধবার দুপুর হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার ওই দুই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone