শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে অবৈধভাবে রেলের জমিতে পাকা বাড়ি নির্মাণ, সরকারি বৃক্ষ নিধন, একাধিক পরিবারের বসবাস ও চলাচলের বাঁধা সৃষ্টি এবং লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় চত্ত্বরে নাগরিক সমাজ পুরাতন শহর কুড়িগ্রামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সমাজকর্মী আক্তারুল ইসলাম রাজু-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী নিমাই চন্দ্র রায়, দেলোয়ার হোসেন, মধু সুদন রায়, নিরঞ্জন সিংহ, ভুক্তভোগী রাশেদ হাসান রনি প্রমুখ। এ নাগরিক সমাজ কুড়িগ্রাম ও লালমনিরহাটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone