শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাব্বির পরিবারের আমরন অনশন অবস্থান কর্মসূচি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের ১২বছরের হাফেজ শিশু মোঃ রাব্বিতুল ইসলাম (রাব্বি) অপহরণের ২১দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় মামলা হলেও এখনও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। হাফেজ রাব্বিকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের দাবীতে আমরন অনশন শুরু করেছেন তার পরিবারের লোকজন।

 

বুবধার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের পাশে এ আমরণ অনশন শুরু করে তার পরিবার।

 

তার বাবা বলছেন, আজ ও কালকের মধ্যে তার সন্তান উদ্ধার না হলে তিনি আত্মহত্যা করবেন।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী একই গ্রামের আব্দুল রসিদের পুত্র হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বি (১২)। রাব্বির পরিবারকে না জানিয়ে তাবলীগ জামাতের কথা বলে গোপনে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোহাগরে বাজার এলাকায় নিয়ে যায় ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামসহ ২জন। গত ৭ জুলাই তার পরিবারকে খবর দেয়া হয় রাব্বিতুল ইসলাম রাব্বি তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।

 

কিন্তু রাব্বির পিতা আব্দুল রসিদের দাবী, নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক তৈরী করেছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম। তার দাবী রাব্বিকে ভিন্ন কোনো কারণে গুম বা পাচার করা হয়েছে।

 

এ ঘটনায় ১৭ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করে রাব্বির বাবা রশিদুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মামলার বাদীর অভিযোগ, আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াছে এবং উল্টো বাদীকে হুমকিও দিচ্ছে। ফলে আমি আমরণ অনশন শুরু করেছি। আজ ও কালকের মধ্যে আসামী গ্রেফতার না হলে আমি আত্মহত্যা করবো।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, আদালতের আদেশে অভিযোগটি নতিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone