শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয় কারণ দর্শানো নোটিশ জেলা পরিষদের সবুজ সার ধৈঞ্চায় বদলে যাচ্ছে কৃষি চিত্র সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার
গৃহবধু হত্যা মামলার পলাতক আসামী স্বামী গ্রেফতার

গৃহবধু হত্যা মামলার পলাতক আসামী স্বামী গ্রেফতার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে গৃহবধু শরিফা বেগম (২৬) হত্যার ঘটনায় পলাতক আসামী স্বামী দুলাল মিয়া ওরফে ঝন্টু মিয়া (৪৬) কে যৌথ অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ও রংপুর র‌্যাব-১৩ আটকের ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পাড়ের খুনিয়াগাছ গ্রামে শনিবার (১১ জুন) ঘাতক স্বামীর ফাঁসি দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

 

জানা গেছে, গত ২ জুন গৃহবধু শরিফা বেগমের লাশ তিন্তা নদীতে ভেসে উঠে। এর আগে দুইদিন ধরে সে নিখোঁজ ছিল। এই ঘটনার পর পর স্বামী পলাতক ছিল। রংপুর র‌্যাব-১৩ ও লালমনিরহাট সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘাতক স্বামী দুলাল মিয়া ওরফে ঝন্টু মিয়া কে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কালমাটি হতে আটক করে। সে ঐ এলাকার বাগডোরা গ্রামের মৃত নবিয়ার রহমানের ছেলে।

 

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) শহীদুল আলম জানান, যৌথ অভিযানে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ঘাতককে আদালতের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কারগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone