শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
মাদক সম্রাট ছালাম পুলিশের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে

মাদক সম্রাট ছালাম পুলিশের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে মাদক সম্রাট ছালাম পুলিশের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে।

 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজে ক্লাস চলাকালীন সময়ে শ্রেনী কক্ষেই সংবাদ সম্মেলন করেন।

 

মাদক সম্রাট ছালাম কলেজে সংবাদ সম্মেলন করায় ছাত্র-ছাত্রীদের মাঝে সমালোচনার ঝর বইছে।

 

দইখাওয়া টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আমার বুঝে আসে না, ক্যামন করে কলেজের মতো একটি প্রতিষ্ঠানে মাদক সম্রাট ছালাম সংবাদ সম্মেলন করে। আমাদের শিক্ষকরাও কি মাদকের সাথে জড়িত?

 

রাশেদ মেনন বিদ্যুত বলেন, কলেজের মত একটি পবিত্র প্রতিষ্ঠানে কেমন করে সমাজের প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট ছালাম কলেজ চলাকালীন সময়ে সংবাদ সম্মেলন করে। আমরা আমাদের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত।

 

মাদক সম্রাট ছালাম বলেন, কয়েকজন সংবাদ কর্মী আমাকে সংবাদ সম্মেলন করতে বলেছে তাই টাকা দিয়ে সংবাদ সম্মেলন করেছি।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, সংবাদ সম্মেলনের কথা শুনেছি।তবে ছালামকে ধরতে চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone