শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

সুপারি গাছ থেকে পড়ে এক ছেলের মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে আজিজুল হক (১৪) নামে এক ছেলে মারা গেছে।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের দরজিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

 

লালমনিরহাট সদর থানার এসআই মাইদুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত আজিজুল হক লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মজিদুল হকের পুত্র।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুপারি ব্যবসায়ী আশরাফুল হক বড়বাড়ী ইউনিয়নের ওই দরজিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগান ক্রয় করেন। ওই বাগানের সুপারি পাড়ার জন্য প্রতিবেশীর ছেলে আজিজুল হককে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

 

তারা আরও জানান, পরে সুপারি পাড়তে ওই বাগানের গাছে উঠে আজিজুল হক। এ সময় পিচ্ছিল সুপারি গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আজিজুল হক।

 

নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone