শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
একই উঠানে মসজিদ ও মন্দির

একই উঠানে মসজিদ ও মন্দির

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রতির উজ্বল নিদর্শন লালমনিরহাট জেলা শহরে একই উঠানে মসজিদ ও মন্দির। এক পাশে ধুপকাঠি অন্য পাশে আতরের ঘ্রাণে মুখোর। এক পাশে উলুধ্বনী অন্যপাশে চলছে জিকির। মন্দিরটিতে প্রায় শত বছর ধরে দৈনন্দিন পূজা হয়। পাশাপাশি প্রতি বছরই এখানে শারদীয় দূর্গাপূজা হয়ে থাকে জাকজমক পূর্ণ ভাবে। আর মসজিদে আযান হলে পূজার সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে রাখে হিন্দু পুরোহিতগণ। নামাজ শেষ হলে শুরু হয় যথাযথ ভাবে পূজা অর্চনা। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্ঠান্ত স্থাপন করে চলছে মন্দির ও মসজিদের কার্যক্রম। যুগের পর যুগ ধরে পাশাপাশি চলছে পৃথক দুইটি ধর্মের উপাসনালয়। কোনদিন কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এই মন্দির ও মসজিদ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে সাধারণ মানুষ। এমন কি কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও এই মন্দির ও মসজিদ দর্শনে এসেছিল।

 

ধর্মীয় সম্প্রীতির এ দৃষ্ঠান্তটির অবস্থান সীমান্তবর্তী লালমনিরহাট জেলা শহরের পুরান বাজার কালীবাড়িতে। এই শহরের কালীবাড়ি পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরটি একই উঠানে রয়েছে। এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় যে যার মত করে ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীন ভাবে পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone