শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

চুরির অভিযোগে শিশুকে নির্যাতন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে সুপারী চুরির অপরাধে চয়ন চন্দ্র (১২) নামের শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

 

শনিবার (৯ এপ্রিল) বিকালে লালমনিরহাট সদর উপজেলার ৫নং হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

 

অভিযোগ উঠেছে, উক্ত এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় শিশু চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করেন। ইতিমধ্যে চয়ন চন্দ্রকে গাছে বেধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।

 

স্থানীয়রা জানান, উক্ত এলাকার প্রিয়নাথ রায়ের গাছের সুপারী চুরি করে একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্র (১২) এমন অভিযোগ তাদের। উক্ত অভিযোগের জের ধরে প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় বিকেলে চয়ন চন্দ্রের বাড়ি গিয়ে তাকে ধরে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। পরে গাছে বেঁধে শুরু করে নির্যাতন। এরপর গাছের বাঁধন খুলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রবিন ও তার বাবা প্রিয়নাথ পা দিয়ে পিসতে থাকে। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, এমন ঘটনা এখনও শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone