শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু

আরও এক জেএমবি সদস্যের যাবজ্জীবন

হেলাল হোসেন কবির: সোমবার (২৮ মার্চ) দুপুরে লালমনিরহাট বিশেষ ট্রাইবুনাল-১ দায়রা জজ ও বিচারক মোঃ মিজানুর রহমান এর আদালত জেএমবি এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এর সদস্য।

 

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোঃ রুহুল আমীন ওরফে বাবু (২৫)। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শমসেরপুর (মুন্সুীরটারী)। তার বাবার নাম মোঃ জমিনুর হক। আদালতে রায় ঘোষণার সময় মোঃ রুহুল আমীন কিছুটা বিচলিত হয়ে পড়ে।

 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রামের রসুলগঞ্জের একটি স’মিলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে রংপুর র‍্যাব-১৩-এর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে এ সময় মোঃ রুহুল আমীনকে র‍্যাব আটক করে। পরে মোঃ রুহুল আমীনকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, গুলি, ৭৭টি ‘উগ্রবাদী বই’ ও ২৫০টি জঙ্গিবাদ-সংক্রান্ত লিফলেট উদ্ধার করা হয়।

 

ঘটনার পরদিন র‍্যাব-১৩-এর উপপরিদর্শক (এসআই) মুহাঃ আসাদুজ্জামান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা করেন। সেই মামলাটি ২০১৯ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন পাটগ্রাম থানা পুলিশ।

 

এর আগে গত ২৩ মার্চ একই উপজেলার সকালে মিজানুর রহমান এর আদালত জেএমবি
একই উপজেলার রসুলগঞ্জের তালিম প্রধানকে ১৪বছর যাবজ্জীবন এবং আবদুস সবুর ব্যক্তিকে খালাস দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone