শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবিতে- মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবিতে- মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: জাতীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক বুলবুল আহমেদকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খাঁনের নামে মিথ্যা মামলা এবং শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবিতে- মানববন্ধন ও প্রতিবাদ সভা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগের নেতারা।

 

রবিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল হক টিটু, জাতীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম প্রমুখ। এ সময় জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে সাম্প্রতিক সময়ে লালমনিরহাট সদর থানার আইন শৃঙ্খলা উন্নতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল হক টিটু স্বাক্ষরিত স্বারকলিপি গ্রহণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় জাতীয় শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, বর্তমান লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে তার স্থানে একজন দায়িত্বশীল,দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ইনচার্জ প্রয়োজন বলে দাবি করে বক্তব্য রাখেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone