শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

পরিবহন শ্রমিকদের কয়েক দফায় সংঘর্ষ

হেলাল হোসেন কবির: লালমনিরহাটে পরিবহন শ্রমিকদের মাঝে গত তিন দিন ধরে কয়েক দফায় সংঘর্ষ চলছে। শ্রমিকদের না জানিয়ে জমি গোপনে বিক্রি করার অভিযোগে সাধারণ শ্রমিক ও সাবেক কমিটির লোকজনের সাথে এই সংঘর্ষের মূল কারণ বলে জানা যায়। সর্বশেষ মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় ৪টি বাসের টিকিট কাউন্টার ভাংচুর করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। পুরাতন কমিটির সভাপতি ও সম্পাদক শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি জানা জানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যার ফলে জমি বিক্রির দলিল দিয়ে গত ৬ মার্চ সাধারণ শ্রমিকরা লালমনিরহাট সদর থানায় সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও পুরাতন ও মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে রোববার (২০ মার্চ) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শ্রমিকরা। এ সময় বর্তমান কমিটি বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৩জন আহত হন। ওই দিন রাত ৮টার দিকে বর্তমান কমিটির কয়েকজন শ্রমিক শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে থাকা শ্রমিকরা পুলিশ লাইন্সের সামনে বিনিময় ফিলিং স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেন। এরপর থেকে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ।

 

এদিকে মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক বুলবুল আহমেদের ওপর হামলা করে বাপ্পি নামের এক শ্রমিক নেতা। এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলের সমর্থকরা মিছিল বের করে বুড়িমারী এক্সপ্রেস, নাভিলা পরিবহন, হাজী পরিবহন ও তিস্তা পরিবহনের টিকিট কাউন্টারে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

অপরদিকে পুলিশের পক্ষ থেকে উভয়কে শান্ত থাকার আহবান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone