শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২২ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২২ উদযাপন

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এ বছর পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ফলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যার ফলে আমরা লাভ করেছি স্বাধীনতা। ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করায় বাঙালি জাতির গৌরব বৃদ্ধি পেয়েছে।

 

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে ৭ই মার্চ উদযাপনের নিমিত্তে লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ জাতীয় দিবস এর বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে।

 

সোমবার (৭ মার্চ) লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় আল-নাহিয়ান শিশু পরিবারের সম্মুখে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সঞ্চালক লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাহবুবুর রহমান ও আল আমিন হালদার। সকাল ১০টায় স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ সমূহে অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ করা হয়। দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ এ প্রদান ভাষণ, প্রামাণ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ বহুল প্রচার করা হয়।

 

এদিকে সোমবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, আলহাজ্ব সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone