শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পুনাকের সেই হাতীকে সরিয়ে দেয়া হলো

আলোর মনি রিপোর্ট: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় দি লায়ন সার্কাসের হাতী দড়ি ছিঁড়ে বেড়িয়ে লোকালয়ে তাণ্ডব শুরু করেছে। ভেঙ্গে ফেলেছে কয়েকটি দোকান ঘর, উপড়ে ফেলেছে গাছপালাও। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দড়ি ছিঁড়ে বেড়িয়ে এসে হাতীটি বেপরোয়া আচরণ শুরু করে। কয়েকটি দোকান, বৈদ্যতিক খুঁটি, গাছপালা ভাংচুর করে এক পর্যায়ে হাতিটি পাশের সাহেব পাড়ায় বিলে নেমে পরে।

 

এদিকে হাতীটিকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না হাতীর মাহুত। নারী সঙ্গীর খোঁজে হাতীটি এমন বেপরোয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি। বর্তমানে হাতীটিকে নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ থেকে একটি মাদী হাতি আনা হচ্ছে বলে জানা ঘেছে।

 

মঙ্গলবার (১ মার্চ) হেলিকপ্টার যোগে ঢাকা থেকে একটি টিম এসে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে শান্ত করে হাতীটিকে, তবে এলাকাবাসীর দাবি মেলায় যেন হাতীটি আর আনা না হয়।

 

বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে হাতীটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় লোকালয়ের বাইরের যেন শান্ত ভাবেই চলাফেরা করতে পারে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone