শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট

জীবিত থেকেও মোঃ নুর আমীন মৃত

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: মোঃ নুর আমীন (৪২) পেশায় একজন ভ্যানচালক। প্রতিদিনই কাজ করছেন, স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার করছেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের তথ্যে তিনি একজন মৃত ব্যক্তি। এ কারণে তিনি কোভিড-১৯ এর টিকা দিতে পারেননি। দীর্ঘ দিন থেকে পান না সরকারের দেওয়া কোনো ধরনের সুযোগ-সুবিধাগুলো।

 

মোঃ নুর আমীনের বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামে। তাঁর বাবার নাম মৃত নাদের আলী, মা মোছাঃ খুলুফা বেগম। তাঁর জন্ম ২০ এপ্রিল ১৯৮০ সাল।

 

মোঃ নুর আমীন বলেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের সময় জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা নিতে গিয়ে তিনি টিকা পাননি। কারণ, তাঁকে এখনও মৃত দেখাচ্ছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। তখন তাঁর পরিচয় পত্রের নম্বর দিয়ে কোনো কাজ হচ্ছিল না। তিনি ভোট না দিয়ে ফিরে আসেন।

 

তাঁর সহদর বড় ভাই মোঃ দুলাল হোসেন বলেন, আমার আপন ছোট ভাই মোঃ নুর আমীন। সে ভ্যানচালক। সে জীবিত রয়েছে। কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারেনী। এটি নির্বাচন অফিস থেকে সংশোধন হওয়া দরকার বলে মনে করছি। সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবিত মোঃ নুর আমীনের জাতীয় পরিচয় পত্রের তথ্যে তাঁকে মৃত দেখাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone