শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

৭০বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জে ৭০বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামক একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক পুলিশ সদস্য লালমনিরহাট জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টীকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।

এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহমূলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ মাদকসহ আটক পুলিশ কনস্টবল হাতীবান্ধা হাইওয়ে থানায় কনস্টবল পদে কর্মরত এ তথ‌্যের সত‌্যতা নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone