শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয় কারণ দর্শানো নোটিশ জেলা পরিষদের সবুজ সার ধৈঞ্চায় বদলে যাচ্ছে কৃষি চিত্র সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার
পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ইং শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে

পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ইং শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: নতুন বছর ২০২২ কে স্বাগতম জানিয়ে এক অভিনব আয়োজন করতে যাচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট। লালমনিরহাট জেলা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে পুনাক হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা-২০২২ এর অবকাঠামো কাজ শুরু হয়েছে।
যারা উদ্যোক্তা তাদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে নানা আয়োজন করা হচ্ছে এ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলায়। চলছে স্টলের বাহারী সব পণ্য সুসজ্জিত মেলা প্রাঙ্গণ নির্মাণ কাজ। একদিকে নিত্য ব্যবহার্য পণ্য শোভা পাবে স্টলগুলোতে। অপরদিকে দেশীয় উদ্যোক্তারা নিপুণ হাতে তৈরি পণ্য দিয়ে সাজানো হবে স্টলগুলো।
উদ্যোক্তাদের পণ্যের ভেতরে মেলায় তাঁত ও বেনারসী পণ্যের সম্ভার, বিভিন্ন ধরণের অলংকারের ভেতরে মেয়েদের জন্য হাতে তৈরি চুড়ি, গহনা, কাঠের তৈরি উপহার সামগ্রী, উদ্যোক্তাদের হাতে তৈরি পোষাক, খাবারের স্টল, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন আয়োজন। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ যেন নতুন বছরে এক ভিন্ন মাত্রা যোগ করবে লালমনিরহাটবাসীদের প্রাণে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে ও তাদের আরও কর্মদক্ষ করে তুলতে লালমনিরহাট জেলা পুলিশ সদা তৎপর। পুলিশ পরিবারের উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের মেলায় স্টল থাকবে।
মেলায় আগতদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও মেলার নিজস্ব নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মাস্ক পরে মেলায় আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone