শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
পঞ্চগ্রামে ভূমিহীনদের বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পঞ্চগ্রামে ভূমিহীনদের বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন

হেলাল হোসেন কবির: শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি দান ও বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও বাড়ি প্রদান করা হবে। সেই প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ১শত ২৫ বাড়ি নির্মাণ করতে যাচ্ছে সরকার।

 

“মুজিববর্ষ” উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের অধিকার শেখ হাসিনার উপহার বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, রেভিনিউ ডেপুটি কালেক্টর জি আর সারোয়ার, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, লালমনিরহাট সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওবাইদুর রহমান, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone