শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
শীতের সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

শীতের সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আলোর মনি রিপোর্ট: পৌষ আর মাঘ মাস নিয়ে শীতের ব্যাপ্তিকাল। আর ইংরেজি মাসের হিসাবে ডিসেম্বরের মাঝা মাঝি থেকে ফেব্রুয়ারির মাঝা মাঝি পর্যন্ত শীতকাল। এ সময় হাড়কাঁপানো শীতে মানুষের দুর্ভোগের যেন শেষ থাকে না। কিন্তু শীতের এই ভরা মৌসুমে লালমনিরহাটে বুধবার ও বৃহস্পতিবার এ দুই দিন রাতেও শীত, সকালে তুলনামূলক হারে শীত বাড়ছে। এর পাশাপাশি রয়েছে হিমেল হাওয়া ও মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। নেই সূর্যের দেখা। এই অবস্থায় শীতে কাঁপছে সাধারণ মানুষ। এই হিমেল হাওয়া এবং শীতে ঘর থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ এতে অনেকেই শীতের পোশাক না থাকায় মানবেতর জীবনযাপন করছে।

 

আবহাওয়া অফিস জানায়, বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে চারদিকে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। শীতের পাশাপাশি হিমেল হাওয়ায় দুর্ভোগ নিয়ে কর্মের সন্ধ্যানে বের হয়েছেন দিনমজুর, খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষরা।

 

এদিকে লালমনিরহাট জেলার কোদালখাতা এলাকার রিক্সাচালক আয়নাল ও হুমায়ুন জানান, জেলা শহরে যাচ্ছেন রিক্সা নিয়ে। তবে শীতের পাশাপাশি শিরশির বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পরেছেন তারা। মুষলধারে বৃষ্টি হলে ভাড়া না মেলার আশঙ্কা তাদের। পৌষের এই সময়ে আকাশে এমন মেঘ ও বৃষ্টি কখনো দেখেননি বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone