শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
জমি সংক্রান্ত বিরোধে বড়ভাই ও ভাতিজার হাতে চাচা খুন

জমি সংক্রান্ত বিরোধে বড়ভাই ও ভাতিজার হাতে চাচা খুন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম (৫৪) এর সাথে আপন বড় ভাই মোবারক ইসলাম (৬০) ও তার ভাতিজার জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে উভয়ের তর্ক ও পরে মারামারি হয় এ সময় বড়ভাই মোবারক ইসলাম ও ভাতিজা ছোট ভাই আমিনুর ইসলামকে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনা স্থলে তার মৃত্যু ঘটে।

 

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নিহত আমিনুর ইসলাম এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠায়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার এস আই আমিনুর ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone