শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
ছেলের দেওয়া ধারের টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো এক নারীর

ছেলের দেওয়া ধারের টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো এক নারীর

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম (৫৫) নামের এক নারীর।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ছেলে (রহিম, করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়। টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি এবং দোকানে থাকা লাঠি দিয়ে মারামারি শুরু হয় এতে রহিমা বেগম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

 

পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

 

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone