শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে কসাইকে কোপানোর মামলায় কলেজ শিক্ষকের বাবা গ্রেফতার

লালমনিরহাটে কসাইকে কোপানোর মামলায় কলেজ শিক্ষকের বাবা গ্রেফতার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে দা দিয়ে কুপিয়ে আহত করা মামলায় কলেজ শিক্ষক হযরত আলীর বাবা ফজলু মিয়াকে (৬৫) নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছেন পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলাম দুপুরের পর গ্রেফতারকৃত ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের কথা নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার গভীর রাতে আদিতমারী থানা পুলিশ কলেজ শিক্ষক হযরত আলীর বাড়িতে অভিযান চালিয়ে মামলার ৫নম্বর আসামী হযরত আলীর বাবা ফজলু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত ফজলু মিয়া আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর চওড়াটারী গ্রামের মৃত মবেজ উদ্দিনের ছেলে এবং মামলার মুল আসামী কলেজ শিক্ষক হযরত আলী সাপ্টিবাড়ি কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক।

উল্লেখ্য যে, শনিবার (১১ ডিসেম্বর) সকালে গরুর মাংস কেনার সময় মাংসে একটু চর্বি বেশী দেয়ায় কলেজ শিক্ষক হযরত আলী ক্ষিপ্ত হয়ে উঠেন কসাইয়ের উপর। এর এক পর্যায়ে কসাই শহিদুল ইসলাম (৩৫) কে তারই দোকানের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ ঘটনায় শনিবার রাতেই কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৯জনকে আসামী করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মামলার মুল আসামী কলেজ শিক্ষক হযরত আলীর বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গুরুতর আহত মাংস বিক্রেতা শহিদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৯জন আসামীর মধ্যে মামলার ৫নম্বর আসামী ফজলু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone