শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে মাদক ব্যবসায়ী

বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে মাদক ব্যবসায়ী

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে এক মাদক ব্যবসায়ী আসামি। শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে পালিয়ে যায় ওই মাদক কারবারি। পলাতক আসামি মনছুর আলী (৩৫) কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

 

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোর ৪টার দিকে ওই ক্যাম্প থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায় ওই তিনি। পরে অনেক চেষ্টা করেও তাকে আটক করতে পারেনি বিজিবি।

 

এ বিষয়ে মালগারা এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান, মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে আটক হয় আবার কয়েকদিন পরে জামিনে বেড় দেখি তারা বেরিয়ে আসছে।

 

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone