শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

লালমনিরহাটে বিয়ে করতে এসে বর গেলো কারাগারে!

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুল ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে গেলেন বর রতন মিয়া (২২)। বাল্যবিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতে আটক হয়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তাকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। রতন পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে।

 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, পশ্চিম সারডুবী এলাকার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর (১৩) নিজ বাড়িতে মধ্যরাতে বাল্যবিয়ে হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বর রতন মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বাল্যবিয়ের সত্যতা স্বীকার করলে বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

সকালে সাজাপ্রাপ্ত বর রতন মিয়াকে লালমনিরহাট কারাগারে পাঠায় হাতীবান্ধা থানা পুলিশ।

 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone