শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
লালমনিরহাটে ১১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

লালমনিরহাটে ১১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বিটুবি দেওয়ার কথা বলে ৪জন ব্যবসায়ীর কাছ থেকে ১১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে উধাও হয়েছে নগদের ডিএসও মীর এরশাদুল হক। এ ঘটনায় রোববার (৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

 

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মীর এরশাদুল হক নগদের ডিএসও হিসেবে কাজ করেন। আমরাও নিয়মিতভাবে তার সঙ্গে লেনদেন করে থাকি। বরাবরের মতো ৭ নভেম্বর ডিএসও মার্কেটিংয়ের কাজে আসেন এবং বিটুবি দেবে বলে টাকা নেন। পরে বিটুবি না করে পরে দেবেন বলে জানান। কিন্তু পরেও বিটুবি না পেয়ে আমরা অফিসে যোগাযোগ করি। শাখা ম্যানেজার মতিউর রহমান জানান ডিএসও’র মা অসুস্থ্য। অফিসে আসলে আপনাদের টাকা দেওয়া হবে কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও আমরা টাকা পাইনি। ডিএসও এরশাদুলের নাম্বার বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী মানুষ। দোকান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। টাকাগুলো এভাবে ডিএসও আটক করায় দোকান বন্ধ রয়েছে। আয় না থাকায় আমার খুব কষ্টে আছি।

 

নগদের লালমনিরহাট জেলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ মতিউর রহমান সাংবাদিকদের জানান, ডিএসও এরশাদুল ওই দিন সকালে মার্কেটিংয়ে গিয়ে আর ফেরেননি। দুপুরে ফোন দিলে এরশাদুল বলে তার মা অসুস্থ্য বলে জানান। কিন্তু সন্ধ্যায়ও তিনি অফিসে না এসে হিসাব আমাদের গ্রুপে দিয়েছেন। পরের দিন থেকেই তার ব্যবহৃত সকল নম্বর বন্ধ রয়েছে। আমরাও এরশাদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

 

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone