শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে সমাজসেবার তালিকায় নাম থাকলেও টাকা পাননি শতাধিক ভাতাভোগী

লালমনিরহাটে সমাজসেবার তালিকায় নাম থাকলেও টাকা পাননি শতাধিক ভাতাভোগী

আলোর মনি রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাত কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়নের ৪শত ৫টি ওয়ার্ড ও ২টি পৌরসভার ১৮টি ওয়ার্ডে মোট ১লক্ষ ৩১হাজার ৪শত ৩০জন ভাতাধারীকে তাদের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল ভাতার ৩হাজার টাকা এবং প্রতিবন্ধী ভাতার ৪হাজার ৫শত টাকা করে মোট ৩৯কোটি ৪২লক্ষ ৯০হাজার টাকা পৌঁছে দিবে লালমনিরহাট জেলা প্রশাসন।

 

তাই গত ১৪ জানুয়ারি ২০২১ইং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে প্রথম পাইলট প্রকল্প হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসন থেকে যদিও বলা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিতরণের কথা, কিন্তু এখনও ভাতার টাকা পাননি শতাধিক ভাতাভোগী।

 

উক্ত সমস্যা সমাধান করার জন্য প্রতিনিয়ত যেতে হচ্ছে সমাজসেবা কার্যালয়, ব্যাংক ও বিকাশ ডিস্ট্রবিউশন হাউজে। গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভোগান্তি থেকে পরিত্রাণ পাচ্ছেন না বৃদ্ধ এবং প্রতিবন্দ্বী মানুষগুলো। নানা-অনিয়মের মধ্য দিয়ে ডিজিটালাইজেশনের তালিকায় যুক্ত হয়েছে অন্যকারো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার।

 

ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা নির্দিষ্ট সময়ে মোবাইল নাম্বার জমা দিয়েছি, যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জমা দিয়েছি সেই নাম্বারে টাকা না দিয়ে অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। উক্ত মোবাইল নাম্বারের সাথে আমাদের দেওয়া মোবাইল নাম্বারের কোনরূপ মিল নেই।

 

আমাদের দেওয়া বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পরিবর্তে অন্যকারো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করা হয়েছে। উক্ত ভুল সংশোধনের জন্য আমাদের কাছে ৪-৫বার ভাতার বই এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়েছে কিন্তু এখনও আমরা ১টাকাও পাইনি। অথচ এর মাঝে ভাতা-গ্রহিতাদেরকে ৪বার টাকা প্রদান করা হয়েছে।

 

ভুক্তভোগীরা হলেন- মোঃ আমির আলী, ওমর আলী, সেকেন্দার আলী, জানিক মিয়া, সুরমাতন বেগম, ছালেমা বেগম, ইয়াদ আলী, ছকিনা বেগম, জরিনা বেগম, খোদেজা বেগম, মমেনা খাতুন, মজিবার মোল্লা, বদিয়ত জামানসহ শতাধিক।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে কোন প্রকার সুফল মেলেনি।

 

সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে ভাতাভোগীদের জোড়ালো দাবি যাতে উক্ত বিষয়গুলো আমলে নিয়ে দ্রুত এর সমাধান করা হয়।

 

উল্লেখ্য যে, ভাতাভোগী খোদেজা বেগম, বই নম্বর-১০৭০৭, আইডি নম্বর-০১৫২০০৪৯৩৫৫,(বয়স্কভাতা)। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার-০১৮৬৫৬২৫৩৯০ এর স্থলে-০১৯৯৭৬৭৬৫৫২, জরিনা বেওয়া, বই নম্বর-১৮৮, আইডি নম্বর-০২৫২০০১৮৬৪৮ (বিধবা ভাতা) বিকাশ অ্যাকাউন্ট নাম্বার-০১৭৬৫১১৭১৭৮ এর স্থলে-০১৭৬৫১১৭১৭৬, ছকিনা, বই নম্বর-৭০৮৫৯, আইডি নম্বর-০১৫২০০৪৫১১৫ (বয়স্কভাতা) বিকাশ অ্যাকাউন্ট নাম্বার-০১৭৬১৭২৯৫২২ এর স্থলে-০১৭৬১৭২৯৫২৯, বদিয়জ্জামান,বই নম্বর-৬৭৫৯, আইডি নম্বর-০১৫২০০১৭২২২ (বয়স্কভাতা) বিকাশ অ্যাকাউন্ট নাম্বার-০১৩১০১৪২৮৪৫ এর স্থলে-০১৮৭২৯৪৮২৩৩, ছালেমা বেগম, বই নম্বর-১০৮০৫, আইডি নম্বর-০১৫২০০৫৩৮৬০ (বয়স্কভাতা) বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জমা হয়নি, তবুও এই মোবাইল নাম্বারে-০১৭৬০৪৯১৩৫৮ টাকা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone