শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
লালমনিরহাটে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন

লালমনিরহাটে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখা ও লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে।

 

শনিবার (১৩ নভেম্বর) বিকালে রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত ওই নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ, অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, সমিতির লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দীনেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষিকা মোহসেনা বেগম মিনা, মাধ্যমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সহসভাপতি একরামুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone