শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ২জন বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ২জন বাংলাদেশী নিহত

আলোর মনি রিপোর্ট: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২জন বাংলাদেশী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্য রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭নং মেইন পিলারের ৫নং কাছে এ ঘটনা ঘটে মর্মে জানা গেছে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মাদুল সাংবাদিকদের জানান, মালগাড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের পুত্র ঈদ্রিস আলীসহ কয়েকজন সীমান্তের কাছে যায়।

 

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যায় ও কয়েক জন আহত হয়। বিএসএফ নিহত ২জনের লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।

 

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেন।

খবর পাওয়ার পর খোঁজ নেয়া হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone