শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু
সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্টঃ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের আয়োজনে নোয়াখালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, গাজীপুর, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটতরাজ ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অধ্যক্ষ শ্রী প্রভূ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, প্রতিবাদ সমাবেশটি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে শুরু হয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone