শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
চার দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চার দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিকমানের ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩বছর রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগে বন্ধ, বিএনবিসি-২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত ৪দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন আইডিইবি জেনিক লালমনিরহাটের সভাপতি ইনছাফুল হক সরকার। এ সময় আইডিইবি জেনিক লালমনিরহাটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষক পেশাজীবি পরিষদের সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মন, সাধারণ সম্পাদক শিমুল আকন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু জাফর এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone