শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ

ধরলা নদীতে নৌকাবাইচ

আলোর মনি রিপোর্ট: আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ ও লালন করে ১৩টি (তিস্তা, ধরলা, সতী, স্বর্ণামতি, ভ্যাটেশ্বরী, রত্নাই, সানিয়াজান, সাঁকোয়া, মালদহ, ত্রিমোহিনী, গিরিধারী, ছিনাকাটা, ধলাই) নদ-নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে হয়েছে নৌকাবাইচ। এই নৌকাবাইচ দেখতে ভিড় জমেছিল হাজার হাজার সাধারণ মানুষের। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয়।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাশুরীয়া এলাকায় ধরলা নদীর পাড়ে নৌকাবাইচের আয়োজন করেছিল স্থানীয় নৌকাবাইচ কমিটি।

 

লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নৌকার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় নৌকাবাইচ।

 

শুধু এলাকাবাসী নয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিল বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

 

নানা ধরনের খেলায় নিজেদের ডুবিয়ে রাখলেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে এসেছিল নতুন প্রজন্মের তরুণরাও।

 

হাসান আলী বলেন, আমি ধরলা নদীর পাড়ের চরের সাধারণ মানুষ। নদী ভাঙ্গনের কারণে আমরা সব সময় কষ্টের মধ্য দিয়ে বসবাস করি। প্রতিবছর এ নৌকাবাইচের মাধ্যমে আমরা অতীতের সব দুঃখ-কষ্ট সব ভুলে যাই।

 

নৌকাবাইচসহ প্রতিবছর হারানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করা হলে তা আনন্দ জোগাবে নদ-নদীপাড়ের সাধারণ মানুষের মনে এমনটাই চাওয়া সবার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone