শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠান

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শামসুল করিম, লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, লালমনিরহাট সদর মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় মৎস্য পদক ২০২১ স্বর্ণপদক প্রাপ্ত সফল মৎস্য চাষী হারুন অর রশিদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, এটুজেট প্রতিনিধি হেলাল হোসেন কবিরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের সৌজন্যে প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় মোঃ হারুন অর রশিদকে সফল মৎস্য চাষী/ প্রতিষ্ঠান পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone