শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট ‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ এ আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী ‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার
আদিতমারী থানা পুলিশ শিশু নির্যাতনের ঘটনায় মামলা নেয়নি

আদিতমারী থানা পুলিশ শিশু নির্যাতনের ঘটনায় মামলা নেয়নি

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে গৃহপরিচারিকা সেই শিশুর ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় গত ৩দিনেও মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। আইনি জটিলতার কথা বলে আদিতমারী থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে গত রোববার (২৯ আগস্ট) থেকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। হাসপাতালের তৃতীয় তলায় সার্জারী ওয়ার্ডের বিছানায় শরীরে ব্যথা ও জ্বালা-যন্ত্রণা নিয়ে এখনও কাতরাচ্ছে শিশুটি। এদিকে শিশুটিকে সাহায্য করতে এগিয়ে এসেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা শিশুটির পরিবারকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

শিশু হাসিনা বেগমের নানি আমেনা বেগম ও মা রহিমা বেগম জানান, গত ২দিন আদিতমারী থানায় গেলেও পুলিশ তাদের মামলা নেয়নি। সোমবার (৩০ আগস্ট) আদিতমারী থানা পুলিশ তাদের জানিয়েছিল মামলায় ভুল আছে, ঠিক করে নিয়ে আসতে হবে। পরে মঙ্গলবার (৩১ আগস্ট) আদিতমারী থানায় গেলে পুলিশ ঘটনাস্থল ঢাকায় গিয়ে মামলা করার পরামর্শ দেয়।

 

তারা হতাশা প্রকাশ করে বলেন, তাদের ভাত খাওয়ার টাকা নেই, ঢাকায় যাবেন কীভাবে। তারা দাবি করেন, গরিব দেখে থানা তাদের মামলা নেয়নি।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুর ইসলাম বলেন, আইনি জটিলতার কারণে এখানে মামলা নেওয়া সম্ভব নয়। ভুক্তভোগী পরিবারকে ঘটনাস্থল ঢাকায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

নরসিংদী জেলার পুলিশ পরিদর্শক আজহার আলী সুমন ও তার স্ত্রী ডেইজির বিরুদ্ধে তাদের ঢাকার বাসায় শিশু গৃহপরিচারিকা হাসিনা বেগমের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে বুধবার (১ সেপ্টেম্বর) বিভিন্ন অনলাইন ও পত্র-পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সাহায্যের হাত বাড়ায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

 

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহসমন্বয়কারী (তদন্ত) অনির্বাণ সাহা জানান, প্রতিবেদনটি পড়ে শিশুটির নানির সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সব ধরনের সহযোগিতা করবে। মেয়েটির চিকিৎসার বিষয়েও তিনি সাহায্যের আশ্বাস দেন।

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী গ্রামের দিনমজুর হাসান আলী ও রহিমা দম্পতির ২মেয়ের মধ্যে বড় হাসিনা বেগম। বছর খানেক আগে একই গ্রামের পুলিশ কর্মকর্তা আজহার আলী সুমন বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসিনাকে গৃহপরিচারিকা হিসেবে ঢাকায় তার বাড়িতে নিয়ে যান। এরপর থেকেই হাসিনার ওপর নির্যাতন চালাতেন সুমন ও তার স্ত্রী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone