শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
পদ্মা সেতুতে ধাক্কা, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র!

পদ্মা সেতুতে ধাক্কা, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র!

আহম্মেদ লিটন:

(দেখবো যে আর কত কিছু! অবাক অবাক আজব!

গুজব শেষে সেতুর উপর এবার এলো গজব!)

 

সেতুর উপর বাস তো যাবে, শুনছি যাবে ট্রেন।

প্রকৌশলীর মাথায় তেমন আছে কি আর ব্রে’ন?

 

থাকলে ব্রেইন সেতুর উপর রাখতো ফেরির রুট।

তাহলে কি ধাক্কা দিতো! ফেরি? হঠাৎ! হুট!

 

এমন বোকা ইঞ্জিনিয়ার! “Very fool very”!

সেতুর উপর ট্রেন যাবে! যাবে না ক্যান ফেরি?

 

বাস যাবে, ট্রাক যাবে, যাবে কভার ভ্যান!

সেতুর উপর ফেরি যাবে না? ক্যান যাবে না ক্যান?

 

ফেরির চালক ছোট্ট নাকি! ভাবছো টা কি বালক?

রিকশা, অটো, ভটভোটি, নাকি সাইকেল চালক?

 

বিশাল একখান বাহন চালায়, তাও আবার জলে!

সেতুর উপর দ্যাখায় দিবো কেমনে ফেরি চলে!

 

এমন ডিজাইন ক্যান করো নাই প্রকৌশলী বস্?

সতেরোর পর ধাক্কা তাই পিলার নম্বর ১০!

 

পাল্টে ডিজাইন মাথা ঘামাও! প্রয়োজনে কল..

হ্যালো! হ্যালো! এক্সপার্ট সব! তাদের কেও বল্।

 

ট্রেনের উপর চলবে ট্রাক তার উপরে জল!

সেই জলেতেই চলবে ফেরি! ছলাত্ ছলাত্ ছল!

 

নয়তো এবার ধাক্কা আছে কোন পিলারের গায়?

আগেই সেটা বইলা দিবো হইলে নিরুপায়!

 

[বিশেষ দ্রষ্টব্যঃ

সরকার আর তোমার আমার স্বপ্ন পদ্মাব্রীজ।

সেই ব্রীজে হচ্ছে টা কি ধাক্কা ধাক্কা সিরিজ!

উপর্যুপর ধাক্কা গুলো সত্যি ভাবার মতো!

অদক্ষতা/ দুর্ঘটনা হোক না যেটাই যতো?

ফেরিচালকের সাবধানতা সক্ষমতা আরও

বৃদ্ধি করার প্রশ্নে শোনো আপত্তি নেই কারো।

 

(আশংকা হয় এও? নেই তো, কারও মন্ত্র?

দুর্ঘটনা নাকি!…………… নাকি ষড়যন্ত্র!)

 

১৬ আগস্ট ২০২১

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone